বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তাহিরপুরে যুবলীগের প্রতিবাদ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সুনামগঞ্জের তাহিরপুরে বিক্ষোভ করেছেন উপজেলা যুবলীগ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

আজ রোববার (৬ ডিসেম্বর) দুপুরে তাহিরপুর সদরে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে মিছিলটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশের মাধ্যমে সমাপ্তি টানে।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি হাফিজ উদ্দিন পলাশ, সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দীন রিপন, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক আবু শামা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক সুষেন বর্মন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবুল বাশারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর