লালমনিরহাট মুক্ত দিবসে ইউটিউবার্স কমিউনিটি’র “ফ্লাসমোব”

স্বাধীনতা অর্জণের উদ্দেশ্যে ১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সংঘটিত হওয়া মুক্তিযুদ্ধের আজকের এই দিনে হানাদার মুক্ত হয়েছিলো লালমনিরহাট।

আজ ৬ ডিসেম্বর লালমনিরহাট হানাদার মুক্ত দিবস। এই দিবসটি বর্ণিল নানান আয়োজনে প্রতিবছর পালিত হলেও করোনা পরিস্থিতির কারনে এবার ছিলো না তেমন কোন আনুষ্ঠানিকতা।তবে জেলা শহরের প্রাণকেন্দ্র মিশনমোড় চত্ত্বরে লালমনিরহাট হানাদার মুক্ত দিবসে ও করোনা সচেতনতায় ৫ মিনিটের একটি ‘ফ্লাসমোব’ এর আয়োজন করেছিলো লালমনিরহাট জেলার ইউটিউবারদের সংগঠন ‘লালমনিরহাট ইউটিউবার’স কমিউনিটি’।

মুক্তিযুদ্ধের ইতিহাসে জানা যায়,মুক্তিযুদ্ধের সময় গোটা বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়েছিল।এর মধ্যে ৬নং সেক্টর শুধু বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত হয়েছিল। আর সেটি অবস্থিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে এবং এই সেক্টরের কমান্ডার ছিলেন এম খাদেমুল বাশার। ১৯৭১ সালের এই দিনে লালমনিরহাট জেলাকে শত্রুমুক্ত করতে মুক্তিযোদ্ধারা লালমনিরহাট ঘিরে ফেলে।এরপর অবস্থা বেগতিক দেখে ৬ ডিসেম্বর ভোর ৬টায় লালমনিরহাট রেলওয়ে স্টেশন থেকে পাক সেনা, রাজাকার আলবদর ও তাদের দোসররা দুটি স্পেশাল ট্রেনে করে রংপুর ক্যান্টনমেন্টে পালিয়ে যায়।তিস্তা নদী পার হওয়ার পরে পাক সেনারা তিস্তা রেল সেতুতে বোমা বর্ষণ করে সেতুর মারাত্মক ক্ষতি সাধন করে। এরই মধ্য দিয়ে হানাদার মুক্ত হয় লালমনিরহাট।মুহূর্তেই লালমনিরহাটের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায় মুক্তির খবর এবং শহরের বিভিন্ন স্থানে চলে আনন্দ মিছিল ও জয় বাংলা স্লোগান।

মুক্তির এই আনন্দ বিগত বছর গুলোতে বিভিন্ন আয়োজনে উৎযাপন করা হলেও এবারে করোনা মহামারীর কারনে ক্ষুদ্র পরিসরে হয়েছে সব।আর এদিকে লালমনিরহাট মুক্ত দিবসে করোনা সচেতনতা ও গ্রামবাংলার লোকঐতিহ্য ফুটিয়ে তোলার জন্য ‘ফ্লাসমোব’ এর আয়োজন করে একটু হলেও মুক্তির আনন্দ ছড়িয়ে দিয়েছে ‘লালমনিরহাট ইউটিউবার্স কমিউনিটি’।

ফ্লাসমোব এর আয়োজক কমিটির দ্বীন ইসলাম শুভ, এস এম মশিউর রহমান শাকিল,অনিক কর্মকার জানায়, আজকের এই দিনে আমরা লালমনিরহাটবাসী মুক্ত হয়েছিলাম। সেই মুক্তির আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এই ‘ফ্লাসমোব’। এতে প্রায় ১০০ জন অংশগ্রহণ করেছে এবং বিশ্বে এই প্রথম মাস্ক পড়ে ‘ফ্লাসমোব’ হয়েছে।

জেলা শহরের প্রাণকেন্দ্রে দুপুর ১২:৩০ মিনিটে শুরু হওয়া এই বিশেষ নৃত্য ‘ফ্লাসমোব’ এর সার্বিক সহযোগিতা করেন জেলা চেম্বার অব কমার্স এর পরিচালক এবং লালমনিরহাট পৌরসভার মেয়র পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রেজাউল করিম স্বপন।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর