মিরপুর ডাস্টবিন থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

রাজধানীর মিরপুরের ডাস্টবিন থেকে এক নবজাতক কন‌্যাসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৬ ডিসেম্বর) সকল ১১টায় মিরপুর ১১ নম্বর সেকশনের ১৬ নম্বর রোড এলাকা থেকে ওই কন্যাসন্তানের মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক‌্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে মৃত্যুর কারণ।’

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর