শাহজাদপুরে বিএনপির মেয়র প্রার্থীকে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হাসান সজলকে অপহরন, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকী দেয়া হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়েছে।

সরকার দলীয় প্রার্থী মনির আক্তার খান তরু বিএনপি প্রার্থী মাহমুদুল হাসান সজলকে মনোনয়ন জমা দেয়ার পর থেকে তা প্রত্যাহার করার জন্য নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাসের হুমকী দিচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলন করেছেন।

রোববার দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন বিএনপি প্রার্থী সজল। এসময় তিনি বলেন, জোরপূর্বক তুলে নিয়ে তার প্রস্তাবক ও সমর্থকে মিথ্যা বলাতে বাধ্য করার অপচেস্টা করছেন। এছাড়াও বিএনপির নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে গিয়েও হুমকী দিচ্ছেন। নিরাপত্তা চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতা চেয়েছেন। সুস্থ নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে কমিশনের কাছে লিখিত আবেদন করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে সরকার দলীয় প্রার্থী মনির আক্তার খান তরু লোদী মুঠোফোনে বলেন, ভোটে পরাজয় ভেবে বিএনপির প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে। মূলত বিএনপি প্রার্থীর পরিবারের লোকজন আ.লীগের রাজনীতির সাথে জড়িত।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আগামী ২৮ ডিসেম্বর শাহজাদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর