লক্ষ্মীপুরে রেডক্রিসেন্টের ৪৮তম বার্ষিক সাধারণ সভা

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি লক্ষ্মীপুর ই্উনিটের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে শহরের রেহান উদ্দিন ভূঁইয়া সড়কস্থ এলাকায় জেলা কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। পরে নতুন আজীবন সদস্যদের মাঝে সনদ বিতরণ করেন তিনি।

ইউনিট সেক্রেটারী ইসমাইল হোসেন ফারুকের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, কার্যনির্বাহী সদস্য খোদেজা আক্তার, শিমুল ভূঁইয়া, মাসুদুর রহমান ভুট্টু, সাংবাদিক সেলিম উদ্দিন নিজামী, ইউনিট অফিসার নাসরিন আক্তারসহ যুবরেডক্রিসেন্টের সাবেক বর্তমান নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

অনুষ্ঠানে লক্ষ্মীপুর রেডক্রিসেন্ট ইউনিটের কার্যক্রম আরো গতিশীল করার জন্য আহবান জানান প্রধান অতিথি।

এর আগে ২০২০ সালে বার্ষিক আয় ও ব্যয়ের হিসেব অনুমোদন, অডিট রিপোর্ট পেশ করা হয়। এবং ২০২১ সালের সম্ভাব্য বাজেট অনুমোদন দেয়া হয়।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর