২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩১, শনাক্ত ১৬৬৬

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩১ জনের। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ছয় হাজার ৮৩৮ জনের।

নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৬৬৬ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর