বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পটুয়াখালী মহিলা আ.লীগের বিক্ষোভ

কুষ্টিয়া জেলার পৌরসভায় নির্মানাধীন মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে বিকৃত করার প্রতিবাদে পটুয়াখালী জেলা মহিলা লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

গতকাল রবিবার বেলা ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সংরক্ষিত মহিলা আসন ৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন এর নেতৃত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক এ্যাড. সৌমেন্দ লাল চন্দ শৈলেন, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শাহজালাল খান, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. জাকিয়া সুলতানা বেবী, পৌর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকিসহ শত শত মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তরা বলেন, স্বাধীন বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে বিকৃত করেছে তারা ইসলামের অপব্যাখ্যা ছড়িয়ে ধর্মপ্রাণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টির পায়তারা করছে, তারা ৩০ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে ও ২ লক্ষ মা-বোনের ইজ্জতের বিনিময় অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনার শত্রু। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বাধীন সরকারের চলমান উন্নয়নের ধারা বাঁধাগ্রস্থ করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপশক্তির বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার আহবান জানায় বক্তরা।

এর পরে বেলা সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে কুষ্টিয়া জেলার পৌরসভায় নির্মানাধীন মহান স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভাস্কর্য ভেঙ্গে বিকৃত করার প্রতিবাদে জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদার ও সাধারন সম্পাদক ওমর ফারুক ভুইয়া এর নেতৃত্বে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর