জামালপুরের সরিষাবাড়ীতে বড় ভাইকে হত্যার দায়ে ছোট ভাইকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত।
রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে মৃত্যুদন্ডের আদেশ দেন জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক মো.জুলফিকার আলী খাঁন । এসময় দন্ডাদেশে আসামীকে আরো ৫০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরো এক বছরের স্ব-শ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন।
মামলা সুত্রে জানা যায়, ২০১৫ সালের ১৭ আগস্ট সরিষাবাড়ী উপজেলার রুদ্র বয়ড়া গ্রামে শামছুল হকের ছেলে সেজনু মনির তার ছোট ভাই সুমনকে ব্যবসার দায়িত্ব না দিয়ে মামা শশুরকে দায়িত্ব দেয় । এতে ছোট ভাই সুমন ক্ষুদ্ধ হয়ে সকালে ঘুমন্ত অবস্থায় বড় ভাই সেজনুকে কুপিয়ে মারাত্নক ভাবে আহত করে।
পরে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সেজনুর মৃত্যু হয়।
এই ঘটনায় নিহতের স্ত্রী শাহান শারমিন বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ আসামী সেজনুকে গ্রেফতার করলে সে বড় ভাইকে কুপিয়ে আহত করার কথা স্বীকার করে স্বীরোক্তিমুলক জবানবন্দী ও স্বাক্ষীদের স্বাক্ষ্য গ্রহণে হত্যার অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় মামলাটি বিচার ও নিস্পত্তির জন্য জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয় । আদালতের বিজ্ঞ বিচারক আসামীর বিরুদ্ধে অভিযোগ গঠণ করেন। মামলায় মোট ২২ জন স্বাক্ষীর মধ্যে ১৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মামলার একমাত্র আসামী সুমনের বিরুদ্ধে হত্যা অভিযোগ প্রমানিত হওয়ায় দন্ডবিধি ৩০২ ধারার অপরাধে তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ডাদেশ ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। একই মামলার ৪৪৮ ধারার অপরাধ প্রমাণিত হওয়ায় আসামী সুমনকে আরো এক বছরের স্ব-শ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত।
রাষ্ট্রপক্ষের মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এড. নির্মল কান্তি ভদ্র।
বার্তাবাজার/এম.এ.আর