কুষ্টিয়ার ভাস্কর্যে হেফাজত নেতারা হামলা চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিএনপি-জামায়াতের ইন্ধনে এই হামলা চালানো হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
আজ (রোববার) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির সভায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপিকে স্বাধীনতার পক্ষের দল আর বলা যায় না। তাদের নেত্রী খালেদা জিয়া হেফাজতের শাপলা চত্বর ঘেরাওয়ের দিন তাদের সমর্থন দিয়ে প্রমাণ করেছে তিনি ও তার দল এদের পৃষ্ঠপোষক।
হেফাজতে ইসলামকে যেকোনোভাবে রুখে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেছে, তারা এ দেশকে বিশ্বাস করে না, এ দেশের সংবিধান বিশ্বাস করে না। এরা পাকিস্তানের পেত্মাতা। এটি বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা করেনি, তারা পুরো দেশের ওপর হামলা করেছে।
এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সাংসদ সেলিম আলতাফ জর্জ, জেলা প্রশাসক আসলাম হোসেন, পুলিশ সুপার এসএম তানভীর আরাফাতসহ অন্যরা।
বার্তাবাজার/এসজে