সিরাজদিখানে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ শুরু

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যথাযোগ্য মর্যাদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হয়েছে।

সিরাজদিখান উপজেলার কোলা পরিবার কল্যাণ কেন্দ্রে আজ রবিবার সকাল ১০ টায় রেলি ও আলোচনার মাধ্যমে সেবা সপ্তাহ শুরু হয়।

“করোনাকালে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ০৬-১২-২০২০ইং হইতে ০৮-১২-২০২০ইং পর্যন্ত এই কার্যক্রম চলবে।

এই সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজীব হোসেন (FPI), পারভীন আক্তার (FWV), এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সেবা গ্রহিতারা।

রেলিটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে রাস্তা প্রদক্ষীন করে শেষ। পরে আলোচনা শেষে বিভিন্ন সেবা প্রদান করা হয়। সেবা সমূহের মধ্যে ছিল, জন্মনিয়ন্ত্রণ স্থায়ী পদ্ধতি, দীর্ঘ মেয়াদি পদ্ধতি, অস্থায়ী পদ্ধতি, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর কিশোরী সেবা, পরিবার পরিকল্পনা সেবা, গর্ভকালীন সেবা, প্রসবোওর সেবা, নবজাতক সেবা, শিশু সেবা ও সাধারণ রোগীদের সেবা দেয়া।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর