কুষ্টিয়ার ভাস্কর্যে হামলায় জড়িতদের ছবি প্রকাশ

কুষ্টিয়ায় পাঁচ রাস্তার মোড়ে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় যে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের ছবি প্রকাশ করা হয়েছে।

আটককৃতরা হলেন, আবু বকর ও নাহিদ। অল্পবয়সী এই দু’জনের স্বীকারোক্তিতে আলামিন ও ইউসুফ নামের আরও দু’জনকে আটক করা হয়েছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এইসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি জানান, আটককৃতরা ইবনে মাসউদ মাদ্রাসা থেকে বেরিয়ে এসে এই কাণ্ড ঘটিয়েছেন। আমরা অনুসন্ধানের পর তার সম্পর্কে বিস্তারিত জানাব। এখন পর্যন্ত তদন্ত চলছে, তাই আমি তার নামটি বলছি না।

তিনি আরও বলেন, এই যে উস্কানি দিচ্ছে ছোট ছোট ছেলেমেয়েদের মিথ্যা তথ্য দিয়ে বের করে নিয়ে আসছে। এটা নিশ্চয়ই কারো কাম্য নয়। আমরা অবশ্যই এটা দেখব।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর