শার্শায় ফেনসিডিলসহ মাদক সম্রাট রফিকুল গ্রেফতার

যশোরের শার্শা সামটা গ্রাম থেকে ৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক সম্রাট মোঃ রফিকুল ইসলাম খাদেম (৩৫) কে আটক করেছে বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে তাকে আটক করা হয়।

আটকৃত আসামী হলেন, শার্শা থানাধীন সামটা গ্রামের জেহের আলীর ছেলে। সে ওই এলাকার মাদক সম্রাট হিসেবে পরিচিত। এক বছর আগে তার আপন দুই ভাই ফারুক হোসেন ও আজিজুল মাদকসহ র‌্যাবের হাতে আটক হয়। আটকের সময় র‌্যাবের সাথে গুলি বিনিময়ে সেখানে তারা নিহত হন।

বাগআঁচড়া ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বার্তাবাজার কে জানান, মাদক সম্রাট খাদেম কে আটক করার জন্য অনেক দিন ধরে সোর্স লাগানো ছিল। আজ তাকে ৭০ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করা হয়েছে।সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ১০ দিন আগে মাদক মামলায় জেলহাজত থেকে জামিনে বাড়ি এসেছে।

তিনি আরো জানান, আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর আদালতে সোপর্দ করা হবে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর