হবিগঞ্জে মালের ট্রেনে আগুন, সিলেটের রেলপথ বন্ধ

হবিগঞ্জের মাধবপুরে বগি লাইনচ্যুত হয়ে একটি মালবাহী ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে। যার ফলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

আজ (রোববার) দুপুর ১২তার দিকে উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে শাহজীবাজার স্টেশনের মাস্টার আবদুল কাইয়ুম জানান, মালবাহী ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেট যাচ্ছিল। হঠাৎ উপজেলার শাহজীবাজার রেলস্টেশনের কাছে ট্রেনটির পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এ সময় ট্রেনে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আখাউড়ায় উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। ঘটনাস্থলে মেরামতের কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর