ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুঃস্থ ও অসহায় শিশুদের মাঝে তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে। আজ রবিবার সকালে স্থানীয় শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়।
পরে নারী ও শিশুদের মধ্যে সহিংসতা রোধে গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলা নির্বাহী অফিসার এরশাদ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল আসনের সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।
বিশেষ অতিথি ছিলেন, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুইয়া, শহীদ স্মৃতি আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, নান্দাইল ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুল হক ও ওয়াল্ড ভিশনের কর্মকর্তারা।
বার্তাবাজার/এসজে