কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিভিন্ন স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের কৃষকসংগঠন বাংলাদেশ কৃষকলীগ।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রবিবার ৬ ডিসেম্বের কলাপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন কৃষকলীগ নেতাকর্মীরা।এ সময় কলাপাড়া পৌর কৃষকলীগের সভাপতি এস এম মর্তুল্লাহ্ সৌরভ নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে কৃষকলীগ।
মিছিল শেষে কলাপাড়া পৌর কৃষকলীগ সভাপতি এস,এম মর্তুল্লাহ্ সৌরভ বলেন, বঙ্গবন্ধু’র ভাস্কর্য বাংলাদেশের ঐতিহ্য ,এই ঐতিহ্য ধরে রাখা আমাদের দায়িত্ব। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে শাস্তির দাবী ও তীব্র নিন্দা জানান। এ সময় কলাপাড়া উপজেলা আওয়ামীলীগ,ছাত্রলীগ,যুবলীগ,
স্বেচ্ছাসেবক লীগ এবং মৎস্যজীবী লীগের নেতাকর্মীরাও কলাপাড়া আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
বার্তাবাজার/এসজে