উত্তরার ‘জমজম টাওয়ারে’ উচ্ছেদ অভিযান

রাজধানীর উত্তরায় নকশাবহির্ভূত স্থাপনা নির্মাণ করায় নকশাবহির্ভূত অংশ উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালত ২১ লাখ টাকা জরিমানা করেছে বহুতল বাণিজ্যিক ভবন ‘জমজম টাওয়ার’ কর্তৃপক্ষকে।

রোববার (৬ ডিসেম্বর) বিকাল ৩টার পর রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এ জরিমানা করেন।

উত্তরা-সোনারগাঁ জনপথের একাংশ দখল করে তৈরি করা টাওয়ারের দক্ষিণ অংশে ভবনের অতিরিক্ত অংশ ও সৌন্দর্যমণ্ডিত বিভিন্ন নকশা ও স্থাপনা ভেঙে ফেলা হয়।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার জানান, বৈদ্যুতিক জটিলতাসহ আরও কিছু কারণে আজ অভিযান স্থগিত করা হয়েছে। ভবনের ভেতরেও নকশাবহির্ভূত কাজ করা হয়েছে। সেগুলোও ভাঙা হবে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর