যশোরের শার্শা উপজেলার বাগুড়ি গ্রাম থেকে একটি মোটরসাইকেল ও ১৫০ পিস ইয়াবাসহ মোঃ বাসারাত হোসেন বাচ্চু কে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
রবিবার (৬ ডিসেম্বর) সকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার গাড়াখালী গ্রামের মৃত খায়রব আলীর ছেলে মোঃ বাসারাত হোসেন বাচ্চু (৪৪)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ বদরুল আলম খান বার্তাবাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এসআই)এটিএম তারিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শার্শা থানাধীন বাগুড়ী গ্রামস্থ মোঃ আঃ সামাদ, পিতা—মৃত মোহর আলী এর বাড়ির সামনে পাকা রাস্তার উপর হইতে ধৃত আসামী মোঃ বাসারাত হোসেন বাচ্চুকে ১৫০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বার্তাবাজার/এসজে