ঝিনাইদহে গাঁজা গাছসহ মহসিন শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকেব আটক করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের খেদাপাড়া গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সে ওই গ্রামের মোজাম্মেল শেখের ছেলে।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সদর উপজেলার খেদাপাড়া গ্রামে মহসিন শেখ নামের এক ব্যক্তির ঘরের পেছনে গাঁজার চাষ করা হচ্ছে। এমন খবরের ভিত্তিতে এস আই ফজলুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালায়। এসময় গাজা গাছসহ মহসিন শেখ নামের এক ব্যাক্তিকে আটক করা হয়।
পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
দেশীয় অস্ত্রসহ আটক ৪
ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধি ইউনিয়নের মাড়ন্দি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র রামদা, ঢাল, চাইনিজ কুড়াল, শড়কিসহ ৪ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। এসময় সিদ্দিক মোল্যা ও মধু মোল্লার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার মাড়ন্দি গ্রামে সংঘর্ষের সৃষ্টি হয়। সেসময় এস আই অমিত কুমার দাস, এস আই ইকবাল কবির, এস আই ফজলুর রহমান ও এ এস আই সেলিম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে দুই গ্রুপের সমর্থক মধু মোল্ল্যা, সরোয়ার, শাহিন ও রিপনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
তিনি আরও জানান, এলাকায় কোন প্রকার বিশৃঙ্খলা ও অস্থিতিশীল সৃষ্টিকারীদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোকনা কেন তাকে আইনের আওতায় আনা হবে।
বার্তাবাজার/এসজে