২য় পর্যায়ে পৌর নির্বাচনে মনোনয়ন বিক্রির ঘোষণা দিল বিএনপি

আগামী ১৬ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য ২য় পর্যায়ে ৬১ টি পৌরসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দলীয় প্রার্থী মনোনয়নের জন্য সময়সূচী ঘোষনা করেছে।

আজ রোববার দলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এমরান সালেহীন প্রিন্স সাক্ষরিক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মনোনয়নের আবেদন ফরম সংগ্রহ ও জমা প্রদান ০৭ ডিসেম্বর ২০২০ থেকে ১৪ ডিসেম্বর ২০২০ পর্যন্ত বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয় অথবা সংশ্লিষ্ট জেলা বিএনপি কার্যালয় থেকে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ এবং জারিকৃত নির্দেশনা অনুযায়ী শুধুমাত্র বিএনপি’র চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে জমা দিতে হবে।

এছাড়া আরও বলা হয়, নির্ধারিত আবেদন ফরম ব্যতিত অন্য কোন আবেদন গ্রহণযোগ্য হবে না। ১৪ ডিসেম্বর ২০২০ বিকাল ৫ টার পর কোন আবেদন ফরম বিক্রি এবং জমা নেয়া হবে না এবং চূড়ান্ত দলীয় মনোনয়ন ঘোষণা ও প্রত্যায়নপত্র প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর ২০২০ খ্রিঃ।

দ্বিতীয় ধাপে যেসব পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে- ১. দিনাজপুর দিনাজপুর সদর
২. দিনাজপুর বিরামপুর
৩. দিনাজপুর বীরগঞ্জ
৪. নীলফামারী সৈয়দপুর
৫. কুড়িগ্রাম নাগেশ^রী
৬. গাইবান্ধা সুন্দরগঞ্জ
৭. গাইবান্ধা গাইবান্ধা সদর
৮. বগুড়া শেরপুর
৯. বগুড়া সারিয়াকান্দি
১০. বগুড়া সান্তাহার
১১. নওগাঁ নজিপুর
১২. রাজশাহী কাকনহাট
১৩. রাজশাহী ভবানীগঞ্জ
১৪. রাজশাহী আড়ানী
১৫. নাটোর নলডাঙ্গা
১৬. নাটোর গোপালপুর
১৭. নাটোর গুরুদাসপুর
১৮. সিরাজগঞ্জ সিরাজগঞ্জ সদর
১৯. সিরাজগঞ্জ উল্লাপাড়া
২০. সিরাজগঞ্জ বেলকুচি
২১. সিরাজগঞ্জ রায়গঞ্জ
২২. সিরাজগঞ্জ কাজিপুর
২৩. পাবনা ঈশ্বরদী
২৪. পাবনা ফরিদপুর
২৫. পাবনা সাঁথিয়া
২৬. পাবনা ভাঙ্গুড়া
২৭. পাবনা সুজানগর
২৮. মেহেরপুর গাংনী
২৯. কুষ্টিয়া কুষ্টিয়া সদর
৩০. কুষ্টিয়া কুমারখালী
৩১. কুষ্টিয়া ভেড়ামারা
৩২ কুষ্টিয়া মিরপুর
৩৩ ঝিনাইদহ শৈলকুপা
৩৪ বাগেরহাট মোংলাপোর্ট
৩৫ মাগুরা মাগুরা সদর
৩৬ পিরোজপুর পিরোজপুর সদর
৩৭ টাঙ্গাইল ধনবাড়ী
৩৮ ময়মনসিংহ মুক্তাগাছা
৩৯ ময়মনসিংহ ফুলবাড়ীয়া
৪০ নেত্রকোনা মোহনগঞ্জ
৪১ নেত্রকোনা কেন্দুয়া
৪২ কিশোরগঞ্জ কিশোরগঞ্জ সদর
৪৩ কিশোরগঞ্জ কুলিয়ারচর
৪৪ ঢাকা সাভার
৪৫ নরসিংদী মনোহরদী
৪৬ নারায়নগঞ্জ তারাব
৪৭ ফরিদপুর বোয়ালমারী
৪৮ শরীয়তপুর শরীয়তপুর সদর
৪৯ সুনামগঞ্জ সুনামগঞ্জ সদর
৫০ সুনামগঞ্জ ছাতক
৫১ সুনামগঞ্জ জগন্নাথপুর
৫২ মৌলভীবাজার কমলগঞ্জ
৫৩ মৌলভীবাজার কুলাউড়া
৫৪ হবিগঞ্জ মাধবপুর
৫৫ হবিগঞ্জ নবীগঞ্জ
৫৬ কুমিল্লা চান্দিনা
৫৭ ফেনী দাগনভূঞা
৫৮ নোয়াখালী বসুরহাট
৫৯ চট্টগ্রাম সন্দ্বীপ
৬০ খাগড়াছড়ি পার্বত্য জেলা খাগড়াছড়ি সদর
৬১ বান্দরবান পার্বত্য জেলা লামা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর