কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ

কুষ্টিয়ায় রাতের আধারে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে রাঙ্গাবালীতে বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রলীগ‌।

রবিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাহেরচর বাজারে বাংলাদেশ স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক , উগ্র ও মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাষ্কর্য ভাঙ্গার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ বিক্ষোভ সমাবেশ করা হয় ।

এসময় রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান উজ্জল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ মাহমুদ প্রমুখ ।

এসময় বক্তারা বলেন, একাত্তরে এই মৌলবাদী অপশক্তিকে মুক্তিযোদ্ধারা জবাব দিয়েছে, এখন আবার তারা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। তারা যদি আবারও সাম্প্রদায়িক উগ্রতা দেখাতে চায়, তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। বঙ্গবন্ধুর ভাস্কর্য বিরোধী ও ভাস্কর্য ভাংচুরের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর