বাঘাইছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ১

রাঙামাটির বাঘাইছড়িতে প্রিয় ধীমান চাকমা (৩৫) নামে এক উপজাতি দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।

শনিবার (৫ ডিসেম্বর) রাতে ধীমান চাকমা বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নের পাঘুয্যছড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেএসএস (এমএনলারমা ) দলের সমর্থক ছিলেন নিহত রতন প্রিয় ধীমান চাকমা। নানিয়াচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমার দেহরক্ষী ছিলেন তিনি। ধীমান চাকমা পাঘুয্যছড়ির বৌদ্ধ মঙ্গল চাকমার ছেলে।

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিন ঘটনা নিশ্চিত বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার রাতে প্রিয় ধীমান চাকমা বাড়ির পাশে দোকানে ঘুমিয়ে ছিলেন। তাকে ঘুম থেকে ডেকে নিয়ে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করে।

বাঘাইছড়ি উপজেলা শাখার জেএসএস (এমএনলারমা) দলের সাধারণ সম্পাদক জোসি চাকমা অভিযোগ করে বলেন, জেএসএস (সন্তু লারমা) দলের সন্ত্রাসী মনিময় চাকমা আমাদের দলীয় কর্মিকে গুলি করে হত্যা করেছে। আমি তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এ অভিযোগের বিষয়ে জেএসএস (সন্তু লারমা) দলের সাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা ওরফে দীপ বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমাদের দলে কোন সন্ত্রাসী কার্যকলাপ নাই। তাদের দলীয় কোন্দলের কারণে এই ঘটনা ঘটতে পারে।

বার্তাবাজার/কে.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর