বঙ্গবন্ধু’র ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাবনা জেলা আ.লীগ

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে পাবনা জেলা আওয়ামীলীগ।

আজ রবিবার (৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলটি শেষে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সভা।

সভায় বক্তব্য দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাড: শামসুল হক টুকু এমপি, উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেনসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও কঠোর শাস্তির জড়ালো দাবি জানান। আওয়ামী লীগ দলের নেতাকর্মীরা এই সব ষড়যন্ত্রকে শক্ত হাতে দমন করবে বলেও জানান বক্তারা।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর