উলিপুরে ট্রাক্টর চাপায় নিহত ১

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে জামুদ্দি (৪২)নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃ্ত্যু হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) রাত ৯ টায় কুড়িগ্রাম-চিলমারী সড়কে উপজেলার তবকপুর ইউনিয়নের হামির বাজার এলাকায় এ দূর্ঘটনাটি ঘটেছে।

নিহত জামুদ্দি উপজেলার মধ্য বিজয়ারাম তবকপুর গ্রামের কলম উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাত ৯ টায় চিলমারী থেকে উলিপুরগামী ট্রাক্টরটি দ্রুতগতিতে আসলে চাকায় পৃষ্ট হয়ে জামুদ্দি ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে উলিপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

উলিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইমতিয়াজ কবির ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক চালক ট্রাক্টরটি ফেলে পালিয়ে যায়। পরে ট্রাক্টরটি জব্দ করা হয়। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর