বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাংচুরঃ সিসিটিভি ফুটেজ দেখে আটক-৪

কুষ্টিয়ার পাঁচ রাস্তার মোড় এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় ৪ জনকে আটক করেছে কুষ্টিয়া পুলিশ।

গতকাল শনিবার (৫ ডিসেম্বর) রাতে শহরের একটি মাদরাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত।

পুলিশ সুপার জানায়, সিসিটিভির ফুটেজ দেখে দুইজনকে শনাক্ত করে হয়। পরে অভিযান চালিয়ে মাদরাসা থেকে ৪ জনকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন।

আটকের সময় তাদের পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি, মাথায় টুপি এবং পাঞ্জাবির ওপর ছিল মুজিব কোটও বলেও জানায় পুলিশ।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর