বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরে বিএনপির নিন্দা

কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (৫ ডিসেম্বর) দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে শনিবার বিকেলে ছাত্রলীগের একদল সশস্ত্র সন্ত্রাসী কোনো কারণ ছাড়াই মিছিল সহকারে প্রকাশ্যে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। কুষ্টিয়া জেলা বিএনপির কার্যালয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান তিনি।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর