বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের সেই ঘটনা ধরা পড়ল সিসিটিভির ফুটেজে (ভিডিওসহ)
কুষ্টিয়া শহরের ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙচুরের ঘটনার সিসিটিভির ফুটেজে পানজামী পড়া দুজনকে দেখা গিয়েছে।
সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পরপর পানজামী পড়া দুইজন পিঠে ব্যাগ নিয়ে এসে মই বেয়ে ভাস্কর্য বেদির ওপর উঠে পড়ে। উপরে উঠে নিজেদের ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে। ভাঙচুর শেষে করে নিরাপদে চলে যায় তারা।
কুষ্টিয়া শহরের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, যে দুইজন এ ভাঙচুরে অংশ নিয়েছেন তাদের ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বেশ কয়েকজনকে।
এদিকে, আজ রবিবার জেলা বিশেষ আইন শৃংখলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে। সেই সভায় আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন।
বার্তাবাজার/এ.এম.আর