দেশীয় অস্ত্র-বোমাসহ আটক ৪ ডাকাত

ডাকাতির প্রস্তুতির সময় চার ডাকাতকে আটক করা হয়েছে বরগুনার বামনা উপজেলার সোনখালী গ্রাম থেকে।

শনিবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ১০টার দিকে স্থানীয় জনতা টের পেয়ে তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।

গ্রেফতারকৃতরা হলেন ঢুষখালী গ্রামের সাহেব আলীর ছেলে রুমান (২৩), একই গ্রামের নাদের মোল্লার ছেলে ছগীর মোল্লা (৪৫), পটুয়াখালী সদর উপজেলার হেতালিয়া বাধঘাট এলাকার মানিকের ছেলে মো.আল আমিন (২৪) ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার রায়পুর গ্রামের মনসুরের ছেলে মো. মনির (২৫)।

বেশ কিছু দিন ধরে এরা বামনা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি-ডাকাতি করে আসছে। এর আগে ছগীর ও রুমান বিভিন্ন ডাকাতি মামলায় গ্রেফতার হয়েছিলো। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, জনতার সহায়তায় তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতে নেওয়া হবে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর