রাতের আঁধারে বাল্যবিয়ের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খবর পেয়েই ছুটে যান বিয়ে বাড়িতে। ইউএনও-এর উপস্থিতি টের পেয়ে নবদম্পতি বাসর ঘর থেকে দৌঁড়ে পালিয়ে যায় সেই সঙ্গে পালিয়ে যায় বিয়ে বাড়ির লোকজনও।
ঘটনাটি ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়নের মামুতপুর গ্রামে।
শনিবার (৫ ডিসেম্বর) রাত ১০টার দিকে বাল্যবিয়ে বন্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তমাল হোসেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মামুতপুর গ্রামের মো. তছের সরকারের বাড়িতে তার ছেলে ইনামুল সরকারের (২৫) সঙ্গে দুধগাড়ী গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে নুপুর খাতুনের বাল্যবিয়ের খবর পাওয়ার পর ঘটনাস্থলে উপস্থিত হন। নুপুর খাতুন অষ্টম শ্রেণির ছাত্রী। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বর-কনেসহ সবাই পালিয়ে যায়।
ঘটনাস্থলেই বিয়ে পরবর্তী আনুষ্ঠানিকতা বন্ধ করে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে উভয়পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ইউএনও।
বাল্যবিয়ে বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম.এ.আর