শ্রীপুর থানার আয়োজনে বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

মুজিব বর্ষ ২০২০ উপলক্ষে মাগুরার শ্রীপুর থানা পুলিশ আয়োজিত থানা চত্বরে ৪৪ দলীয় বন্ধু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুুুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) রাতে এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন মাগুরার পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান (পিপিএম)।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, কাজী আহসান হাবিব, সহকারী পুুলিশ সুুুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ, মাগুরা জেলা কমিনিটি পুলিশিং এর সাধারন সম্পাদক কামরুজ্জান চাঁদ, বন্ধু ব্যাডমিন্টন ক্লাবের মাগুরা জেলা সভাপতি বারিক আন্জাম বারকি, দ্বারিয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন,শ্রীপুর সদর ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম টোকনসহ আরো অনেকে।

ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় মেহেরাজ-মিরাজ সহোদর জুুুটি ২-১ সেটে সবুুজ-সাকিল জুুুটিকে পরাজিত করে চাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

আব্দুস সালাম খোশবুর খেলা পরিচালনায় মনোমুগ্ধকর এ ব্যাডমিন্টন টুর্নামেন্টের তুুুুমুল প্রতিদ্বন্দিতা মূলক খেলা দেখতে শ্রীপুরসহ মাগুরার প্রত্যন্ত অঞ্চল থেকে আসা দর্শক রাত জেগে খেলা উপভোগ করেন।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর