বাগেরহাট জেলার মোরেলগঞ্জে একটি পরিত্যক্ত জায়গা থেকে হাসিবুল শেখ (১০) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
আজ রোববার (০৬ ডিসেম্বর) সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমি মাদরাসার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে।
হাসিবুল শেখ মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে। সে ঐ মাদরাসার নাজেরানা কোরআন বিভাগের শিক্ষার্থী।
মোরেলগঞ্জ উপজেলাা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিষয়টি জানার পরে মোরেলগঞ্জ উপজেলাা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. দেলোয়ার হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার (০৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে খেলা শেষে রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল সবাই। সকালে ফজরের নামাজ শেষে জিহাদী ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি (তদন্ত) ঠাকুর দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়েছে। রহস্য উদঘাটনের জন্য মাঠে নেমেছে পুলিশ।
বার্তাবাজার/এম.এ.আর