৩ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া রুটে ফেরি চলাচল শুরু

কুয়াশার ঘনত্ব কমে আসায় প্রায় এক ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ও বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী ফেরি চলাচলের তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানায়, হঠাৎ করে সকাল সোয়া ৭টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যায় এজন্য দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে আসায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় কিছু যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তারা।

বার্তাবাজার/এ.এম.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর