চট্টগ্রাম: গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ১৪৭ জন, মৃত্যু ২

চট্টগ্রামে গত একদিনে আরও ১৪৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু বরণ করেছে ২জন। মোট ১হাজার ২৫৫টি নমুনা পরীক্ষা করে এই আক্রান্তের সংখ্যা শণাক্ত করা হয়েছে।

রবিবার (৬ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী এই তথ্য নিশ্চিত করেন।।

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১৪৭ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন এবং একই দিনে ২ জন মৃত্যু বরণ করেছে। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ১হাজার ২৫৫টি। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ২৬ হাজার ৪১০ জন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১৩৩ জন এবং উপজেলায় ১৪ জন।

বার্তাবাজার/এ.এম.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর