বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সাময়িক বন্ধ রেখেছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল।
রোববার (৬ ডিসেম্বর) নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৭টা থেকে লঞ্চ চলাচল করলেও ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচলও বন্ধ আছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুয়াশার তীব্রতা বেড়ে গেলে ভোর সাড়ে পাঁচটার দিকে নৌরুট ঝাপসা হয়ে আসে। ফলে দিক নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। পদ্মায় দিক নির্ণয় করতে না পারায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ভোর পাঁচটা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসির মেরিন কর্মকর্তা (শিমুলিয়া ঘাট) আহমদ আলী ।
তিনি আরো জানিয়েছেন, ঘন কুয়াশার কারণে লঞ্চ ও স্পিডবোটও বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে চলাচল স্বাভাবিক হবে।
বার্তাবাজার/এম.এ.আর