বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) সাময়িক বন্ধ রেখেছে মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল।
রোববার (৬ ডিসেম্বর) নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় দুর্ঘটনা এড়াতে সকাল সোয়া ৭টায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এ সময় মানুষ ও যাত্রী নিয়ে মাঝপদ্মায় তিনটি ফেরি নোঙর করেছে।
নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল ।
তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান তিনি।
বার্তাবাজার/এম.এ.আর