গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত-৩

নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া কাশেমপুর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছে ৩ যুবক।

শনিবার (০৫ ডিসেম্বর) দিনগত রাতের যেকোনো এ দুর্ঘটনা ঘটে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা এ ঘটনার সতত্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাতে বা ভোরে কোন এক সময় ৩ মোটরসাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

ওসি আরো বলেন, নিহত তিনজনের প্রাথমিক পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বড়াইগ্রাম উপজেলার রাজাপুর কবরস্থান এলাকায় ফয়সাল, সজিব ও সোহান।

সেলিম রেজা জানান, তারা কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর