‘তোদের মোকাবিলায় আমি ছাত্রলীগ সভাপতি একাই একশ’

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরকারীদের উদ্দেশ্য করে ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছেন, রাতের আঁধারে তোরা জাতির পিতার ভাস্কর্যে আঘাত হানবি! পারলে সামনে আয়। দেখব তোরা কত পারিস। তোদের মোকাবিলায় আমি ছাত্রলীগ সভাপতি একাই একশ।

শনিবার রাজধানীর রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ কথা বলেন তিনি।

জয় বলেন, যিনি তিল তিল করে তার জীবনের সবকিছু দিয়ে আমাদেরকে বাংলাদেশ উপহার দিয়েছেন। সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের অবমাননা করা হয়েছে। আজকে জাতির পিতাকে তারা ভয় পায়, তার ভাস্কর্যকে তারা ভয় পায়। এই কারণে বঙ্গবন্ধুর সেই তর্জনী তারা যখন সারা বাংলাদেশে দেখতে পায়, তখন তাদের ঘুম হারাম হয়ে যায়।

ছাত্রলীগের সভপতি আরও বলেন, দিনের আলোকে আমাদের সামনে আসেন। আমরা ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় রাজপথে আছি, মাঠে আছি। কান ধরে ওঠবস করিয়ে পাকিস্তানিদের দেশছাড়া করেছি। এখন আপনাদের কানে ধরে ওঠবস করানোর সময় এসেছে।’

মামুনুল হককে উদ্দেশ্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, মিছিল করেন আবার দৌড়িয়ে পালান। আমাদের মাদরাসা ভাইদের কী শিক্ষা দিচ্ছেন? ধর্মের অপব্যাখ্যা করে আপনারা কী বোঝাতে চান? তাহলে কানধরে ওঠবস করে কিন্তু দিশা পাবেন না। একজনেরও কিন্তু পিঠের চামড়া থাকবে না।’

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর