এক সপ্তাহের মধ্যে ভাস্কর্য সমস্যার সমাধান দিবেন ধর্ম প্রতিমন্ত্রী

আগামী এক সপ্তাহের মধ্যে চলমান ভাস্কর্য সমস্যার সমাধান দেয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। ইতোমধ্যে অনেকাংশে সমাধান হয়েছে বলেও তিনি মন্তব্য করেছেন।

শনিবার জামালপুর সার্কিট হাউজে বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িকতার বাংলাদেশ গড়তে যা যা করা দরকার ধর্ম মন্ত্রণালয় থেকে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে। পরে ধর্ম প্রতিমন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন এমপি, হোসনে আরা এমপি, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর