সীমান্তে ইয়াবাসহ ভারতীয় নাগরিক আটক

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ইয়াবাসহ ভারতীয় এক নাগরিককে আটক করেছে র‍্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর একটি দল।

আটক ভারতীয় নাগরিক ভারতের দক্ষিণ পশ্চিম খাসিহিলস্ জেলার রানীগড় থানার ঘোমাঘাট মফলং গ্রামের মৃত নরেন্দ্র মারাকের ছেলে এন্দ্রিও এন মারাক (২২)।

সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার(৫ ডিসেম্বর) বিকেলে র‍্যাব-৯ সিলেটের সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ রাসেলের নেতৃত্বে র‍্যাবের একটি অভিযানিক দল তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্ত এলাকা রাজাই থেকে ৭৭০ পিস ইয়াবাসহ তাকে আটক করে।

এসময় তার সাথে থাকা একটি মোবাইল ফোন ও দুটি সিমকার্ডও জব্দ করা হয়।

র‍্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমেদ ইয়াবাসহ ভারতীয় এক নাগরিককে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক তাহিরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর