আ’লীগ নেতাকে পিটিয়েছে এনা পরিবহনের ড্রাইভার

গাজীপুরের পূবাইলে আমজাদ হোসেন মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতাকে পিটিয়েছে এনা পরিবহনের এক বাস ড্রাইভার। শনিবার বিকালে পূবাইলের মিরেরবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাস পূবাইলের মিরের বাজার এলাকায় আসলে আওয়ামী লীগ নেতা আমজাদ মোল্লার তার প্রাইভেটকার সাইড চান। তখন বাসের ড্রাইভার সাইড না দিয়ে উল্টো প্রতিবন্ধকতার সৃষ্টি করে।

এসময় তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাস থেকে বেতের মোটা লাটি নিয়ে আমজাদ মোল্লার উপর হামলা চালান ঐ বাস ড্রাইভার।
হামলায় আমজাদ মোল্লা আহত হয়। তার গাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। তার ডাক-চিৎকারে লোকজন জড়ো হতে থাকলে এনার বাসচালক পালিয়ে যায়।

এনা পরিবহনের কে যাত্রী জানান, এনার চালক বেতের মোটা লাঠি নিয়ে ওই প্রাইভেটকার মালিককে মারধর করেছে। এরপর ঘটনা অনেকদূর এগিয়েছে।

এ বিষয়ে পূবাইল তাহ্নার উপ-পরিদর্শক দিদার জানান, খবর পেয়ে ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বাসটি আটক করে থানায় আনা হয়েছে। চালক পলাতক রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর