ধর্মপাশায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

‘ভ্যাকসিন হিরোর সম্মান, স্বাস্থ্য সহকারীর অবদান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতি পালিত হয়েছে।

শনিবার(৫ ডিসেম্বর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে দশম দিনের মতো এ কর্মসূচি পালিত হয়। জানা গেছে, গত ২৬নভেম্বর থেকে এ কর্মবিরতি শুরু হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি অব্যাহত থাকবে।

কর্মসূচিতে ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং চলতি বছরের ২০ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২ এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম বেতন গ্রেড প্রদান করে নিয়োগ বিধি সংশোধনসহ টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বৈষম্য নিরসনের দাবি জানানো হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর