বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে পাবনায় আ.লীগের বিক্ষোভ মিছিল

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কুষ্টিয়ার ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে পাবনা জেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার রাতে জেলা আওয়ামীলীগর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সামনে এস পথসভায় মিলিত হয়।

সভায় বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক কামিল হোসেন, শ্রম সম্পাদক সরদার মিটু আহমেদ, পৌর আওয়ামীলীগের সভাপতি এড. তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, জেলা যুবলীগের সাবেক সভাপতি শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি খন্দকার আহমদ শরীফ ডাবলু, সাধারন সম্পাদক ইঞ্জি: রুহুল আমিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ারুল আজিম চিনু, সাধারণ সম্পাদক আবুল বাসার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, এডওয়াড কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল হোসেন প্রমূখ।

এসময় বক্তারা বলেন, বিএনপি, জামাত শিবির বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙ্গে দেশকে অরাজকতা করতে দেবে না আওয়ামীলীগ সরকার। দোষীদের কঠোর শাস্তি দাবি করেন বক্তারা।

বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর