কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে।
আজ ০৫ই ডিসেম্বর (শনিবার) রাত ৮টার দিকে প্রথমে গাজীপুর সদর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর যুবলীগ। তারপরে রাত সাড়ে ৯টার দিকে টঙ্গীতে একটি বিক্ষোভ মিছিল করে টঙ্গী পশ্চিম থানা যুবলীগ।
মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রদক্ষিণ করে। এতে মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতারা ছাড়াও ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।
বিক্ষোভ মিছিলে বক্তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানান এবং মৌলবাদী চক্রের বিষদাত ভেঙে ফেলার হুশিয়ারি দেন।
বার্তাবাজার/এসজে