নারী পুলিশ সদস্যদের পেশাদারিত্বের পূর্ণবিকাশ, কর্মদক্ষতা বৃদ্ধি, স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও কল্যাণমূলক নারীবান্ধব কর্মপরিবেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) এর কর্মশালা সিরাজগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স শহীদ মুক্তিযোদ্ধা কনস্টবল আলাউদ্দিন ড্রিল শেড হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোছাঃ ফারহানা ইয়াসমিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
এ সময় তিনি পুলিশ উইমেন নেটওয়ার্ক সম্পর্কে আলোকপাত ও নারী প্রতিনিধিত্বের সাহসী ভুমিকার ভূয়সী প্রশংসা করেন। একই সাথে আগামী দিনের অপরাধ নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় সিরাজগঞ্জ পুলিশের উধ্বর্তন কর্মকর্তাসহ জেলা পুলিশের উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তাবাজার/এসজে