কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ত্রিশাল উপজেলা যুবলীগ।
শনিবার ৫ ডিসেম্বর রাত নয়টার দিকে উপজেলা যুবলীগের উদ্যোগে ত্রিশাল বাসষ্ট্যান্ড এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল সরকার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক ফুয়াদ হাসান নিউটন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামান মন্ডল, দপ্তর সম্পাদক উজ্জল মন্ডল, রামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ আলী প্রমূখ।
বার্তাবাজার/এসজে