কুষ্টিয়ার সেই ভাঙা ভাস্কর্যের সামনে ফাঁকা গুলি

কুষ্টিয়ার সেই ভাঙা ভাস্কর্যের সামনে একটি গাড়ি থেকে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। আজ সন্ধ্যা ৭টার দিকে শহরের পাঁচ রাস্তা মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের সামনে একটি ছাই রঙা নোহা গাড়ি থেকে এক ব্যক্তি অস্ত্র বের করে ফাঁকা করে ছোড়ে মুহুর্তেই গাড়ি নিয়ে পালিয়ে যায়।

সেখানে পুলিশের এসআই মকছেদুর রহমান সরাসরি উপস্থিত থাকলেও তিনি তাদের আটকাতে পারেননি।

তিনি জানান, আজ বেলা তিনটার দিকে তিনি ভাস্কর্যের সামনে পেশাগত দায়িত্বে আসেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেখানে একটি নোহা গাড়ি আসে। ওই গাড়ির ভেতর থেকে ফাঁকা গুলি ছোড়া হয়। গাড়িটিতে কোনো নম্বর প্লেট ছিল না। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, নোহা গাড়িটির কোনো নম্বর প্লেটও ছিল না। গাড়িটি বঙ্গবন্ধুর ভাস্কর্য ঘিরে দুবার ঘুরে গ্লাস বের করে একজন ফাঁকা গুলি ছোড়েন। এরপর তাঁরা দ্রুত মজমপুর এলাকার দিকে চলে যান। ঘটনার পরপরই ব্যস্ততম ওই এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, ‘কে বা কারা করেছে, সেটি তদন্ত চলছে। এর বেশি কিছু এ মুহূর্তে বলা যাচ্ছে না।’

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর