সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়ার যুবক নিহত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মোঃ এখলাছ মিয়া (২৮) নামে কিশোরগঞ্জের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে দাম্মাম শহরে এ ঘটনা ঘটে। সে পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের মুনিয়ারীকান্দা এলাকার মরহুম হেলিম মুন্সি ছেলে।

জাংগালিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোঃ নাসির বার্তা বাজারকে জানান, এখলাছ সৌদি আরবের রিয়াদে থাকতো। গতকাল রিয়াদ থেকে দাম্মাম যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। এখলাছের ৫ বছর বয়সী এক ছেলে সন্তান আছে।

এখলাছের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর