ময়মনসিংহের নান্দাইলে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে বাচ্চু মিয়া (৫২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সিংরইল ভাটিপাড়া গ্রামের আফছর ভূইয়ার পুত্র। আজ (শনিবার) দুপুরে ময়মনসিংহ-ভৈরব রেললাইনে মুশুলী স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বিকালে পরিবারের লোকজন নিহত বাচ্চুর মরদেহ শনাক্ত করেছে। তবে তিনি আত্মহত্মা করেছেন নাকি দুর্ঘটনা তা নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া ঢাকায় ব্যবসা করতেন। করোনার কারণে তিনি কয়েক মাস ধরে বাড়িতে অবস্থান করছেন। শনিবার সকাল থেকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় বাচ্চু।
এদিকে দুপুরের দিকে মুশুলী রেল স্টেশনে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে একজন মারা গেছে বলে খবর পাওয়া যায়। তারপর বাচ্চুকে না পেয়ে বিকালে পরিবারের লোকজন স্টেশনে গিয়ে মরদেহ শনাক্ত করেন। কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে যান নিহতের ̄পরিবারের লোকজন।
স্টেশন এলাকার লোকজন জানান, ট্রেনে কাটা পড়ে বাচ্চুর শরীর কয়েক খন্ডে বিভক্ত হয়ে যায় এবং সে ঘটনাস্থালেই মারা যায়।
নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত)আবুল হাসেম জানান, বিষয়টি তাঁরা জানেন না।
বার্তাবাজার/এসজে