বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জেলা আওয়ামী লীগের উদ্যোগে শনিবার রাতে শহরের পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পোস্ট অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এ্যাড. ইসমাইল হোসেন, সদর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জে এম রশিদুল আলম রশিদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মঞ্জুর পারভেজ তুষার।

বক্তারা, কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের গ্রেফতারের দাবি জানান। সেই সাথে ভাস্কর্যের বিরোধিতাকারীদের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানান।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর