হাওর বাঁচাও আন্দোলনের দ্বি-বার্ষিক সম্মেলন

সুনামগঞ্জের জামালগঞ্জে ‘হাওর বাঁচাও আন্দোলন’ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৫ ডিসেম্বর) উপজেলার সাচনা বাজারে অবস্থিত আওয়ামী লীগ কার্যালয়ে হাওর বাঁচাও আন্দোলন জামালগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শাহানা আল আজাদকে সভাপতি ও অঞ্জন পুরকায়স্থকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

হাওর বাঁচাও আন্দোলন এর সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ’র সঞ্চালনায় ও সিনিয়র সহ-সভাপতি মো. ওয়ালী উল্লাহ সরকার এর সভাপতিত্ব এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাওর বাঁচাও আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়। এর আগে সম্মেলন এর উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা হাওর বাঁচাও আন্দোলন এর আহবায়ক সুখেন্দু সেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর