যশোরে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক

যশোরের খাজুরায় ৫০০ পিস ইয়াবাসহ মোঃ শাহিন হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শনিবারর(৫ ডিসেম্বর)তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ পাটুয়ারী গ্রামের শাহজাহান হোসেনের ছেলে। বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার হরিহরপাড়া আমতলার বাসিন্দা।

পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালে যশোর-মাগুরা মহাসড়কে চেকপোষ্ট বসানো হয়। এ সময় খাজুরার পাঠান পাইকপাড়া মোবারক তেলপাম্পের সামনে আসিফ-মিতু নামের একটি লোকাল বাসে (ঢাকা মেট্রো—ব—১৪—২৮৭৮) তল্লাশি চালানো হয়। এক পর্যায়ে বাসের যাত্রী শাহিন হোসেনের জিন্স প্যান্টের দু’পকেট থেকে ৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক লক্ষ পঞ্চশ হাজার টাকা।

খাজুরা পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক এসআই জুম্মান খান বার্তাবাজার কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (এএসআই) হযরত আলী সঙ্গীয় ফোর্সসহ ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

তিনি আরো জানান, আটক আসামী দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন প্রান্তে মাদক ক্রয়—বিক্রয় করেন। আটকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বাঘারপাড়া থানায় সোপর্দ করা হয়েছে।

বার্তাবাজার/এম.এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর